শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলের আশু রোগমুক্তি কামনায় শেরপুরের শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ মামুন দুলাল, পৌর বিএনপির সদস্যসচিব এস এম সোহান, বিএনপি নেতা আবু হারিজ বাচ্চু, ইকলাছুর রহমান লিটন, তাহাজুল ইসলাম ও জুবাইল ইসলাম রাজনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।
দোয়া মাহফিলে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ মাহমুদুল হক রুবেল উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সিঙ্গাপুরে গেছেন।
মন্তব্য করুন