Advertisement
শুক্রবার, 30 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, দাপ্তরিক কাজে গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে দায়িত্বশীল ও আন্তরিক আচরণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 51 টি

মন্তব্য করুন