Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
News Banner

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শেরপুর সদর উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আমীন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নূরে আলম সিদ্দিকী ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার স্মৃতিচারণ করেন। এ সময় তাঁরা ওই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন