Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ কুনমিংয়ে চিকিৎসা শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা স্বাস্থ্য বাজেট ব্যয়ে পরিকল্পনা ও জবাবদিহি চান প্রতিমন্ত্রী হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ-জার্মানি আলোচনা বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সেভিল চেম্বারের সঙ্গে বৈঠক

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪
News Banner

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 75 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 43 টি

মন্তব্য করুন