Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ কুনমিংয়ে চিকিৎসা শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা স্বাস্থ্য বাজেট ব্যয়ে পরিকল্পনা ও জবাবদিহি চান প্রতিমন্ত্রী হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ-জার্মানি আলোচনা বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সেভিল চেম্বারের সঙ্গে বৈঠক

বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি

বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাতেমা রাণীর তীর্থোৎসব। এ উপলক্ষে উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বারোমারী মিশন পরিদর্শনকালে তিনি তীর্থোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নেওয়া প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বারোমারী মিশনের ফাদার তরুন বানোয়ারী, সিস্টার অ্যাগনেস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রেখে এবারের ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে জেলা প্রশাসন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 43 টি

মন্তব্য করুন