শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, যানজট নিরসন, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, পাড়া-মহল্লায় নজরদারি বৃদ্ধি এবং রাতে ক্যারাম ও মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের টহল ও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
সভায় বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, মো. মোবাশ্বের আলী চৌধুরী টুটন, আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মো. শরিফুল ইসলাম, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান বুলবুল, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, প্রেস ক্লাব নকলার সভাপতি শফিউজ্জামান রানা ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যরা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন