শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংসদ সদস্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময়কালে কিশোর, যুবক, নারী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা এলাকার নানা সমস্যা ও জনদুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় ঐতিহ্যবাহী তেঘরিয়া ফাজিল মাদরাসার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন