Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ কুনমিংয়ে চিকিৎসা শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা স্বাস্থ্য বাজেট ব্যয়ে পরিকল্পনা ও জবাবদিহি চান প্রতিমন্ত্রী হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ-জার্মানি আলোচনা বাংলাদেশ-স্পেন বাণিজ্য বাড়াতে সেভিল চেম্বারের সঙ্গে বৈঠক

শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ-জার্মানি আলোচনা

শ্রমিকের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে বাংলাদেশ-জার্মানি আলোচনা
News Banner

শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রম খাতের সংস্কার নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও জার্মান ফেডারেল ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ভাইস মিনিস্টার ড. বার্বেল কফলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, শ্রম আইন বাস্তবায়ন, সামাজিক সংলাপ এবং শ্রমিকদের কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জার্মানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও মতবিনিময় এ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের শোভন কাজ, কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সংলাপ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি সরকারের অগ্রাধিকার।

শ্রম খাতের সংস্কারে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী পাস করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসরণ এবং শ্রম প্রশাসন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনের কার্যকর বাস্তবায়নে শ্রম বিধিমালা সংশোধনের কাজ চলছে।

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত শ্রমিক ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষায় এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের (ইআইএস) বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ২০২২ সালের জুন থেকে তৈরি পোশাক খাতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ স্কিম বর্তমানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), চামড়া ও জুতা খাতেও সম্প্রসারণ করা হয়েছে। স্কিমটিকে জাতীয় পর্যায়ে চালু করতে অর্থায়ন পদ্ধতি নির্ধারণের কাজ চলছে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে জার্মান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জবাবে ড. বার্বেল কফলার বাংলাদেশের শ্রম আইন বাস্তবায়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আইন কার্যকরে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ড. কফলার বলেন, শোভন কাজ ছাড়া কোনো ব্যবসায়িক মডেল টেকসই হতে পারে না। জার্মানির ভোক্তারা এখন শুধু পোশাকের দাম নয়, বরং পোশাক তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মপরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 536 টি

মন্তব্য করুন