Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুরে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ কুনমিংয়ে চিকিৎসা শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা স্বাস্থ্য বাজেট ব্যয়ে পরিকল্পনা ও জবাবদিহি চান প্রতিমন্ত্রী হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
News Banner

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো পরিহার এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

এই সংবাদটি পঠিত হয়েছে: 6 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 140 টি

মন্তব্য করুন