‘হাত ধোয়ার নায়ক হোন’—প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদ্যাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বিশেষ করে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মন্তব্য করুন