Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ

নকলায় পল্টন ট্রাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ
News Banner

শেরপুরের নকলায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারের জোড়া ব্রিজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুর রহমান হাসিব এবং উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা গোলাম সারোয়ার।

এ সময় উপজেলা জামায়াতের সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা শাহজাহান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালান এবং কয়েকজনকে হত্যা করেন। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন