শেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাকোনা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে বিজিবি। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন