Advertisement
শুক্রবার, 30 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ

বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ
News Banner

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের চতুর্থ পররাষ্ট্র দপ্তর আলোচনা সভায় (এফওসি) এসব বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিসেস একসিরি পিনতারুচি।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্য আমদানির প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি থাই বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শুল্ক কমানোর আহ্বান জানায় বাংলাদেশ। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড। এ ছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানিয়েছে দেশটি।

যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরুকে স্বাগত জানিয়েছে উভয় পক্ষ। এতে পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমে চার দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 544 টি

মন্তব্য করুন