Advertisement
শনিবার, 31 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় থাকতে চায়: প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি, ৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা রুবেল এমপির সুস্থতা কামনায় শ্রীবরদীতে বিএনপির দোয়া বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় ৫০ হাজার নারী কর্মী নিয়োগের পরিকল্পনা: প্রতিমন্ত্রী জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা ‘ট্রান্সজেন্ডার’ নয়, বলতে চেয়েছি ‘তৃতীয় লিঙ্গ’: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ

জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় থাকতে চায়: প্রতিমন্ত্রী

জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় থাকতে চায়: প্রতিমন্ত্রী
News Banner

জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় দলটি। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন বিএনপি দেখে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণ রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার রাজনীতি জনগণ গ্রহণ করছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এটিই বিএনপির রাজনৈতিক সততা ও দায়িত্বশীলতার পরিচয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করছেন। নিরাপদ খাবার পানি, গ্যাস, প্রাথমিক চিকিৎসাসেবা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার কাজ করছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় আগামী দিনেও ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অংশ নেন।

ক্যাম্পে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়। দিনব্যাপী এ আয়োজনে নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 546 টি

মন্তব্য করুন