Advertisement
শনিবার, 31 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় থাকতে চায়: প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি, ৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা রুবেল এমপির সুস্থতা কামনায় শ্রীবরদীতে বিএনপির দোয়া বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় ৫০ হাজার নারী কর্মী নিয়োগের পরিকল্পনা: প্রতিমন্ত্রী জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা ‘ট্রান্সজেন্ডার’ নয়, বলতে চেয়েছি ‘তৃতীয় লিঙ্গ’: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ
News Banner

যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩০ অক্টোবর) জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশি শিল্পী সোমা সুরভী জান্নাতের ‘ক্লাইমেট, কালচার, কেয়ার’ শীর্ষক একক প্রদর্শনী ঘুরে দেখেন।যুক্তরাজ্যের কোনো জাদুঘরে বাংলাদেশভিত্তিক কোনো শিল্পীর এটিই প্রথম একক প্রদর্শনী। শিল্পকর্মের গভীরতা, সৃজনশীলতা ও শৈল্পিক উপস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এ সময় জাদুঘরের নির্বাচিত সংগ্রহগুলোও ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

পরে অ্যাশমোলিয়ান জাদুঘরের প্রাচ্য শিল্পকলার কিপার ও কিউরেটর ড. মল্লিকা কুম্বেরা ল্যান্ড্রাসের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশি শিল্পীদের আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে যৌথ উদ্যোগের সম্ভাবনাও তুলে ধরা হয়।

এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমসাময়িক শিল্প ও সংস্কৃতির পরিচিতি বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক কূটনীতিকে আরও কার্যকর করার উদ্যোগের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক সেতুবন্ধন ও দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 546 টি

মন্তব্য করুন