Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই বায়ুদূষণ মোকাবিলায় গবেষণা ও নীতির সমন্বয় চান পরিবেশ প্রতিমন্ত্রী প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সরকারি দপ্তরের কর্মসম্পাদন মূল্যায়নে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ অভিনব কৌশলে পাচার, জব্দ ১২ লাখ টাকার ডিসপ্লে শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ

শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ

শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ
News Banner

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে যুবকদের দক্ষতা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।

পরে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

দক্ষ ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 85 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 59 টি

মন্তব্য করুন