ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অভিনব কৌশলে পাচারের সময় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৩১ অক্টোবর উপজেলার রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মোবাইল ডিসপ্লেগুলো পাচারের চেষ্টা করছিল। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল দল দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন