Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই বায়ুদূষণ মোকাবিলায় গবেষণা ও নীতির সমন্বয় চান পরিবেশ প্রতিমন্ত্রী প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সরকারি দপ্তরের কর্মসম্পাদন মূল্যায়নে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ অভিনব কৌশলে পাচার, জব্দ ১২ লাখ টাকার ডিসপ্লে শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা
News Banner

বাংলাদেশে বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, টেকসই অবকাঠামো উন্নয়ন ও নতুন শিল্প খাতে সম্ভাবনা খুঁজতে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক মোলার (Christian Brix Møller)।

রোববার ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং সম্ভাবনাময় নতুন বিনিয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের জ্বালানি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়। এ ছাড়া স্বর্ণদ্বীপের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমি এবং শিল্পসম্পদে বিনিয়োগের জন্য ডেনিশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ করে আগে চিনিকলসহ বিভিন্ন শিল্পকারখানা ছিল কিংবা এখনো রয়েছে—এমন স্থানে নতুন শিল্প স্থাপন এবং বিদ্যমান সম্পদের উৎপাদনশীল ব্যবহারের সুযোগ তুলে ধরা হয়। এ বিষয়ে নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব পেলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় ইনভেস্ট বাংলাদেশ।

খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকেও দুই দেশের বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হয়। ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক (যুগ্মসচিব) ও ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট-১-এর দায়িত্বপ্রাপ্ত ড. জুলিয়া মইন উত্তরাঞ্চলে এ শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ অবকাঠামো গড়ে তোলা এবং ফল থেকে পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনের সুযোগের কথা উল্লেখ করেন। এসব পণ্য দেশের বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব বলে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 12 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 550 টি

মন্তব্য করুন