Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই বায়ুদূষণ মোকাবিলায় গবেষণা ও নীতির সমন্বয় চান পরিবেশ প্রতিমন্ত্রী প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সরকারি দপ্তরের কর্মসম্পাদন মূল্যায়নে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ডেনমার্কের সঙ্গে নতুন সম্ভাবনা শেরপুরে যুব দিবসে যুবকদের মধ্যে ঋণ ও সনদ বিতরণ অভিনব কৌশলে পাচার, জব্দ ১২ লাখ টাকার ডিসপ্লে শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ

নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু

নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু
News Banner

শেরপুরের নকলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। রোববার (১ নভেম্বর) দুপুরে পৌর শহরের পশ্চিম বাজার এলাকায় এম এস প্লাজার নিচতলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ ওসমান গনি, ভাইস প্রিন্সিপাল মুফতি মাহাদি হাসান মুস্তাকিম, জামিয়া আরাবিয়া মাসতুরা আশরাফিয়া কওমি মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, নকলা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা এবং হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ হাফিজুল ইসলাম।এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেয় না, বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আদর্শ প্রজন্ম গঠনে অবদান রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পরিচালক আলহাজ মো. মনিরুজ্জামান বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষাভিত্তিক শিক্ষার সমন্বয়ে নকলায় একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্রে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে। এ জন্য তিনি অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিশু শ্রেণি, নূরানী, নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 59 টি

মন্তব্য করুন