Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেরপুরে জেলা ইজতেমার প্রস্তুতি শুরু শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা শিক্ষকদের দক্ষতায় আধুনিক প্রশিক্ষণে জোর শিক্ষামন্ত্রীর শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন প্রযুক্তির আড়ালে ডিজিটাল প্রতারণা, বাড়ছে উদ্বেগ ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল শুধু যমজ দুই বোন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির সহায়তা চান খাদ্যমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা

শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা
News Banner

শেরপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 45 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 63 টি

মন্তব্য করুন