Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শিক্ষকদের দক্ষতায় আধুনিক প্রশিক্ষণে জোর শিক্ষামন্ত্রীর শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন প্রযুক্তির আড়ালে ডিজিটাল প্রতারণা, বাড়ছে উদ্বেগ ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল শুধু যমজ দুই বোন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির সহায়তা চান খাদ্যমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রক্তদানে ভয় নয়, সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই

শিক্ষকদের দক্ষতায় আধুনিক প্রশিক্ষণে জোর শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের দক্ষতায় আধুনিক প্রশিক্ষণে জোর শিক্ষামন্ত্রীর
News Banner

শিক্ষকদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারেন। এ জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)কে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে শিক্ষাব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসছে। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে পিছিয়ে পড়তে হবে। তাই শিক্ষক প্রশিক্ষণেও এআই ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, এখনো অনেক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেননি। তাঁদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের আগে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক অধ্যাপক প্রিম রিজভী।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 557 টি

মন্তব্য করুন