Advertisement
মঙ্গলবার, 03 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

জামালপুরে পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালের বীজ রোপণ

জামালপুরে পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালের বীজ রোপণ
News Banner

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে তিন শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জামালপুর সদর উপজেলার ৫ নম্বর ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার নায়েবালী মোড় থেকে রুহুলী গ্রাম ও আশপাশের সড়কের পাশে এসব তালের বীজ রোপণ করা হয়। ‘সবুজে নিরাপদ থাকি’ সংগঠনের উদ্যোগে ‘একটি চারা আশার ধারা’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী ও সমাজকর্মী আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী শিক্ষক রেজাউল করিম নোমানের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান গোপন, বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির এবং উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী মোখসেদুর রহমান চানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণেরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ সড়কের পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তালের বীজ থেকে চারা ও পরবর্তী সময়ে গাছ বেড়ে উঠলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, পরিবেশ সুরক্ষা ও এলাকার উন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা প্রয়োজন। তাঁরা ভবিষ্যতেও ইটাইল ইউনিয়নের কৃতী সন্তানদের এমন জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 69 টি

মন্তব্য করুন