শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবিন্দু’র ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটিতে সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি এবং শাহিন আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব হাসান রনিকে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন, ‘আলোকবিন্দু’ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সংগঠনটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।
নতুন কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন