Advertisement
রবিবার, 13 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সার নিয়ে কৃষক-ডিলারদের জন্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এসএসসির আগে ‘পরীক্ষা’, মেহেরপুরে ৫ হাজার ৭৫৬ শিক্ষার্থীর মডেল টেস্ট বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৯ পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরাল ৫৩ বিজিবি তিতাসের বুকে নৌকাবাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল নকলায় নারীদের দক্ষতা উন্নয়নে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ: ঝিনাইগাতীকে হারিয়ে সদর উপজেলা জয়ী সারাদেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ বিদেশে পড়াশোনার যত সুবিধা বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

নালিতাবাড়ীতে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

নালিতাবাড়ীতে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব আমিন আল মামুনকে আহ্বায়ক এবং মো. রকিবুল হাসানকে সদস্যসচিব করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া ও সদস্যসচিব নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. জাকির হোসেনকে। যুগ্ম আহ্বায়ক মো. হরমুজ আলী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মোজাহিদুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মো. তৌহিদুর রহমান পান্থ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন এবং সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- মো. সজিব হাসান, মো. মোস্তফা, মো. লায়েস আহম্মেদ, মো. শুক্কুর আলী, মো. শিরু মিয়া, মো. রিপন মিয়া ও মো. তোফাজ্জল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নালিতাবাড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দিতে হবে।

নবগঠিত কমিটির মাধ্যমে নালিতাবাড়ীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 6 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 31 টি

মন্তব্য করুন