Advertisement
বুধবার, 28 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুরে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে: মৎস্যমন্ত্রী স্পেনের মালাগার মেয়রের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ কুনমিংয়ে চিকিৎসা শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা স্বাস্থ্য বাজেট ব্যয়ে পরিকল্পনা ও জবাবদিহি চান প্রতিমন্ত্রী হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: প্রতিমন্ত্রী শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিসি

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৯

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৯
News Banner

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও অ্যালকোহল সেবনের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানের সময় নয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে অ্যালকোহল সেবনের অভিযোগ পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ পশ্চিমপাড়ার মো. নান্নু (৪৬), বগুড়া সদরের উষাপাড়ার মো. বাবু প্রামানিক (৩৮), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরের মো. গোলজার রহমান (৩৮), বগুড়া সদরের মালতিনগরের মো. মুজাহিদ (৩৯), গাবতলীর তেলিহাটার মো. সাগর (২০), দুপচাঁচিয়ার মণ্ডলপাড়ার মো. আবু রায়হান (৪৫), ধুনটের নাটাবাড়ীর মো. সোহাগ (২২), বগুড়া সদরের বাদুরতলার মো. লিটন (৫০) এবং থানথানিয়া হিন্দুপাড়ার শ্রী সেতু কুমার (৩০)।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালত মো. নান্নুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেন। বাবু প্রামানিক, গোলজার রহমান, মুজাহিদ, সাগর, আবু রায়হান, সোহাগ ও লিটনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, শ্রী সেতু কুমারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে উদ্ধার করা ৮০ গ্রাম গাঁজা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 536 টি

মন্তব্য করুন