Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মানবেতর জীবন কাটানো সাজু-নুরজাহানের পাশে প্রশাসন, মিলল চিকিৎসার ব্যবস্থা

মানবেতর জীবন কাটানো সাজু-নুরজাহানের পাশে প্রশাসন, মিলল চিকিৎসার ব্যবস্থা
News Banner

‘আল্লাহ, খাবার দাও’- এমন আকুতি জানিয়ে মানবেতর জীবন কাটানো শেরপুরের অসহায় প্রবীণ সাজু শেখ ও তাঁর গুরুতর অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাঁদের দুর্দশার খবর পেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বাড়িতে ছুটে যান শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে অসুস্থ নুরজাহান বেগমের সুচিকিৎসা নিশ্চিত করতে তাঁকে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বৃদ্ধ দম্পতির শারীরিক ও আর্থিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। একই সঙ্গে তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বয়োবৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম। অসুস্থতার কারণে দুজনেরই স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। বর্তমানে তাঁরা সরকারি বয়স্ক ভাতার সুবিধাও পাচ্ছেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বৃদ্ধ দম্পতির দুর্দশার খবর জানতে আমরা তাঁদের বাড়িতে গিয়েছি। তাঁদের অর্থ সহায়তার পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

এর আগে জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই দম্পতির বাড়িতে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করেন।

সোমবারের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আবদুর রফিক মজিদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মেহেদী হাসান শামীমসহ জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এমন মানবিক ভূমিকা শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, সমাজে মানবিকতারও দৃষ্টান্ত তৈরি করে।

জেলা প্রশাসন জানিয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম অঙ্গীকার। সাজু-নুরজাহান দম্পতির মতো সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 34 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 23 টি

মন্তব্য করুন