Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড

শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড
News Banner


শেরপুর সদর উপজেলায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আসামিদের উপস্থিতিতে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার হোসাইন রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কৃষ্ণপুর এলাকার মৃত নফিজ উদ্দিনের ছেলে নূর আহাম্মদ মটর (৬৬), তাঁর ছেলে শাজাহান (৪৪) এবং একই এলাকার শহীদুল্লার ছেলে মানিক ওরফে কালু (৪৪)।

আদালত সূত্রে জানা যায়, নূর আহাম্মদ মটরের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হওয়ায় পৃথক ধারায় তাঁকে চার বছর ও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ছেলে শাজাহানকে চার বছর এবং মানিক ওরফে কালুকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তিন আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অপর আসামি শওকত আলীকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কালিতলা বাজারে পূর্বশত্রুতার জেরে হাফিজুর রহমান বাচ্চু, হারুনুর রশিদ সাধু ও লোকমান আলীর ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিন ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার দিনই আহত হারুনুর রশিদ সাধুর স্ত্রী স্বপ্না পারভীন বাদী হয়ে শেরপুর সদর থানায় অভিযোগ করেন। পরে ১০ আগস্ট এ ঘটনায় থানায় মামলা (নম্বর-৫৪৭/২২) নথিভুক্ত করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর বাদীপক্ষের আইনজীবী পংকজ দেবনাথ সন্তোষ প্রকাশ করে বলেন, “বাদী ও ভুক্তভোগীরা অবশেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার পেয়েছেন।”

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন