Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত অটোরিকশাচালক চাচা রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) তাঁর মৃত্যু হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে রফিকুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায়।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে। অভিযুক্ত আহসান (৩৩) তাঁর বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ভাতিজা আহসানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি রফিকুল ইসলামের ভোগদখলে থাকা জমিতে আহসান কলাগাছের চারা রোপণ করেন। পরে ওই চারাগুলো কেটে ফেলেন রফিকুল ইসলাম। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১ সেপ্টেম্বর আহসান চাচা রফিকুল ইসলামকে লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করেন।

এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হলে স্বজনরা তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন