Advertisement
শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’- বাঁচতে চায় আফরিন শেরপুরে ১৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, সিসি ক্যামেরার আহ্বান শেরপুরে কবীর-লালনের ভাবসংগীত উৎসব: গানে গানে মানবতার বার্তা কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-৩ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু আটক ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীবরদীতে ডপসের মাঠ বৈঠক বিয়ে ঠেকাতে নিজেই ইউএনও অফিসে ষষ্ঠ শ্রেণির ছাত্রী: পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন নালিতাবাড়ী যোগানিয়া ইউপির প্রশাসনিক দায়িত্বে মৎস্য কর্মকর্তা দুর্গাপূজা ঘিরে শেরপুরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু আটক

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু আটক
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা চারটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন চারটি গরু আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গরুগুলো পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছিল। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো রেখে পালিয়ে যায়।

কর্ণজোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার মো. ফুল মিয়া চারটি গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা।’

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে গরুগুলো বিক্রি করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 83 টি

মন্তব্য করুন