Advertisement
সোমবার, 16 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে এনজিওগুলোর উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

শেরপুরে এনজিওগুলোর উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
News Banner

শেরপুরে বিভিন্ন এনজিওর চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার বিভিন্ন এনজিওর বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া ডেঙ্গু, টাইফয়েড ও হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধনে উদ্বুদ্ধকরণ এবং ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, এনজিওগুলোর কার্যক্রমের নিয়মিত মাসিক প্রতিবেদন প্রেরণ এবং কার্যকর অংশীদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 43 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 134 টি

মন্তব্য করুন