Advertisement
সোমবার, 16 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
News Banner

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের দাবি, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। এসব প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে জানান প্রতিমন্ত্রী।

শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ জন্য প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

সভায় ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন এবং ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 604 টি

মন্তব্য করুন