Advertisement
সোমবার, 16 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুগলের সঙ্গে আলোচনা

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুগলের সঙ্গে আলোচনা
News Banner

দেশের শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে গুগলের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে গুগল।

রোববার (১৫ নভেম্বর) মন্ত্রীর বাসভবনের কার্যালয়ে গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও এসব প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত শিক্ষাসামগ্রী ও ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুগলের সহযোগিতা নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

গুগলের কর্মকর্তারা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগ, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 604 টি

মন্তব্য করুন