Advertisement
মঙ্গলবার, 17 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নালিতাবাড়ীতে বেশি দামে বীজ ধান বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নালিতাবাড়ীতে বেশি দামে বীজ ধান বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ ধান বিক্রির দায়ে সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

অভিযান সূত্রে জানা গেছে, বীজ ধানের প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরে এ অপরাধে সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় বাজারের অন্যান্য বীজ বিক্রেতাদেরও প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যে বীজ ধান বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো. মশিউর রহমান এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 139 টি

মন্তব্য করুন