Advertisement
মঙ্গলবার, 17 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে মানব পাচার চক্রের সদস্য আটক

শেরপুর সীমান্তে মানব পাচার চক্রের সদস্য আটক
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য হিসেবে পরিচিত সেলিম মিয়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সেলিমসহ তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান।

আটক সেলিম মিয়া (৩৪) শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বগুলা কান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও বকশীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সেলিম মিয়াসহ তাঁর দুই সহযোগীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন বগুলা কান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন এবং বৈষ্টম পাড়া গ্রামের সুমন।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে বলেন, সেলিমসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানব পাচার করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বাবেলাকোনা গ্রাম থেকে সেলিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর দুই সহযোগী স্বপন ও সুমনের নাম জানিয়েছেন।

তিনি আরও জানান, আটক সেলিমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দাখিল করেছে বিজিবি।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 50 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 139 টি

মন্তব্য করুন