Advertisement
মঙ্গলবার, 17 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কর্মশালা

শেরপুরে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কর্মশালা
News Banner

শেরপুরে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশের ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন টিম ফোকাল গোলাম রাব্বানী।

কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবকদের দক্ষতা ও কর্মসংস্থানের আকাঙ্ক্ষার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার এবং নিয়োগকর্তাদের সঙ্গে যুবকদের সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। এ ছাড়া সাংবাদিক রফিক মজিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, EARN প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকাসংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে শেরপুর জেলায় ৬ হাজার ৫৮০ জন যুবক-যুবতীকে এ কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 139 টি

মন্তব্য করুন