দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে যৌথভাবে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে। গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন