শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগ শেরপুর শহর শাখার সহ-সভাপতি ফখরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের শীতলপুর মোড় এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফখরুল হাসান শহরের ঢাকলহাটী মহল্লার মৃত কেরামত আলীর ছেলে। তিনি জেলা ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতিও।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, কৃষক লীগ নেতা ফখরুল হাসানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন