Advertisement
বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে কলেজে স্মার্টফোন, শতাধিক ফোন জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে কলেজে স্মার্টফোন, শতাধিক ফোন জব্দ
News Banner

কলেজে স্মার্টফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে ফোন নিয়ে আসায় শেরপুর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে শতাধিক স্মার্টফোন জব্দ করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালিয়ে এসব ফোন জব্দ করা হয়। পরে কলেজ ছাত্রদলের সুপারিশে ফোনগুলো শিক্ষার্থীদের ফেরত দেওয়া হয়।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্মার্টফোন নিয়ে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এ নির্দেশনা অমান্য করে অনেক শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে কলেজে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণিকক্ষে অভিযান চালিয়ে শতাধিক ফোন জব্দ করা হয়।

পরে কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের ফোন ফেরত দেওয়ার বিষয়ে দায়িত্ব নিয়ে কলেজ প্রশাসনের কাছে সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে জব্দ করা ফোনগুলো সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে মনোযোগ বাড়ানো এবং কলেজের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কলেজ প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত থাকবে।

কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠদানে মনোযোগ বৃদ্ধি এবং কলেজের শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ও স্মার্টফোন নিষিদ্ধের নির্দেশনা বাস্তবায়নে তদারকি অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 59 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 113 টি

মন্তব্য করুন