শেরপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো সংগঠন, শেরপুর’-এর উদ্যোগে অষ্টমবারের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ডিসি লেক চত্বরে চার ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন পেশার মানুষসহ সাধারণ মানুষ বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
কর্মসূচির পাশাপাশি সংগঠনের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হিমেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. নয়ন, সহসাংগঠনিক সম্পাদক মো. বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, রক্ত ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মো. মাহফুজ ও আকলিমা আক্তার শিখাসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আয়োজকরা জানান, রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন সদস্যদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন