Advertisement
বুধবার, 11 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শেরপুরে ৭ বছরের শিশুকে অপহরণ, ৪ জনের ১৪ বছর কারাদণ্ড ডিসির দেওয়া সেলাই মেশিনে স্বপ্ন বুনবেন নাহার শেরপুরে জাতীয় পদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটি, নেতৃত্বে রাতুল-রাজু শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন শেরপুরে ঘৃতপ্রদীপ জ্বালিয়ে রাখের উপবাস পালন ফলোআপ: শেরপুরে চাচা হত্যার মামলায় তিনজন গ্রেপ্তার শেরপুরে তরুণীর বাড়িতে যুবক, দুইজনের বিরুদ্ধে মামলা শেরপুরে আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

শেরপুরে মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটি, নেতৃত্বে রাতুল-রাজু

শেরপুরে মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটি, নেতৃত্বে রাতুল-রাজু
News Banner

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. রিফাতুর রহমান রাতুলকে সভাপতি এবং মো. শাহরিয়ার রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ফারুক আহমেদ। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. শফিকুল ইসলাম শফিক, মো. মিজানুর রহমান মিজান, মো. আব্দুর রউফ তারা ও মো. সিদ্দিকুর রহমান টুটুল।

১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাজিদ হাসান শান্ত। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. বজলুর রশিদ, আফাজ উদ্দিন অনিক ও মো. নাজমুল হোসাইনকে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, সহসাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, কোষাধ্যক্ষ এস এম সুজন, আইনবিষয়ক সম্পাদক মো. স্বপন আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. ছাইদুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক অন্ত আলমগীর, ধর্মবিষয়ক সম্পাদক মো. রসুল মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক নুসরাত জেরিন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মো. আতিউর রহমান, দপ্তর সম্পাদক মো. স্বরন আহমেদ এবং তথ্য ও প্রচার সম্পাদক হয়েছেন মো. ছোবাহান মিয়া।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহিনূর ইসলাম শাহিন, মো. এরশাদ মিয়া, মো. সৌরভ হাসান, আদনান হোসেন অপূর্ব, মো. মাসুম হাসান, সি আর রুবেল মিয়া, মো. রুবেল রায়হান ও মো. মজদুল হক জুয়েল।

নবগঠিত কমিটির সভাপতি মো. রিফাতুর রহমান রাতুল বলেন, তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। এ দায়িত্বকে তিনি মানুষের সেবা করার বড় সুযোগ হিসেবে দেখছেন। শেরপুরে মানবাধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।

সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার রাজু বলেন, নতুন দায়িত্ব পাওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের বিষয়। কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরি এবং আইনি সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখাই তাঁদের অন্যতম লক্ষ্য।

কমিটির অন্যান্য নেতারা জানান, শেরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 51 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 152 টি

মন্তব্য করুন