Advertisement
মঙ্গলবার, 10 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফলোআপ: শেরপুরে চাচা হত্যার মামলায় তিনজন গ্রেপ্তার

ফলোআপ: শেরপুরে চাচা হত্যার মামলায় তিনজন গ্রেপ্তার
News Banner

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা জিন্নাত আলী (৬০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জিন্নাত আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর কয়েকজন ভাতিজাসহ আরও ১০ থেকে ১২ জন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন জিন্নাত আলী। পরে তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে ৮ নভেম্বর রাতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার পর ওই রাতেই ঝরনা বেগম নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে ময়না মিয়া ও সোহেল মিয়া নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 83 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 106 টি

মন্তব্য করুন