শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের ডিসি উদ্যান মাঠে এ মেলার সমাপ্তি হয়।
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় মোট ১০টি স্টল অংশ নেয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচ দিনের এ মেলায় প্রায় এক লাখ টাকার বই বিক্রি হয়েছে। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলম এ তথ্য জানিয়েছেন।
মেলা চলাকালে বিশেষ করে শুক্রবার ও শেষ দিন শনিবার লেখক, পাঠক এবং বইপ্রেমীদের উপস্থিতিতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। তরুণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পছন্দের লেখকের বই সংগ্রহ করতে অনেক তরুণ-তরুণী মেলায় আসেন।
আয়োজকদের মতে, বইমেলাকে কেন্দ্র করে পাঠকদের মধ্যে বই পড়া ও বই কেনার আগ্রহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন