শেরপুরের নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণখোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণখোলা সাংগঠনিক উপজেলা শুব্বান দল ১-০ গোলে দধিয়ারচর সাংগঠনিক উপজেলা শুব্বান দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নারায়ণখোলা দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি মো. ছফিউল্লাহ রতন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, শেরপুর জেলা শাখার সভাপতি শায়েখ মোহাম্মদ মাজহারুল আলম।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও শেকড় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের (শেসাস) কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হাফেজ মো. আশিক বিন আশরাফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার জাহান।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মন্তব্য করুন