Advertisement
সোমবার, 09 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৭ যানবাহন জব্দ, আটক ৬

শেরপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৭ যানবাহন জব্দ, আটক ৬
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে।তবে মাহিন্দ্রা লরির চালক পালিয়ে গেছেন।

রোববার (৮ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব যানবাহন জব্দ ও চালকদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার গান্ধিগাঁও এলাকার ইসহাকের ছেলে ফরমান (৪২), জহির উদ্দিনের ছেলে শেখ ফরিদ (২২), ছবর আলীর ছেলে মামুন মিয়া (৪০), মেছের আলীর ছেলে ময়নাল (৪৫), জাফর আলীর ছেলে রহমত আলী (৩২) এবং বাকাকুড়া গ্রামের মো. আলীর ছেলে ইনছার আলী (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন যানবাহনে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ধানশাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি ছয়টি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় আটক ছয়জন এবং পলাতক মাহিন্দ্রা চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন