‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে রোপা আমন ধানের উচ্চফলনশীল জাত ব্রি ধান-১০৩-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার বিনাপাড়া-দিঘলদী এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণ এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উন্নত জাতের ধান চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা আরও বাড়বে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কৃষক-শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন