Advertisement
বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ৪ হোটেলকে জরিমানা

নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ৪ হোটেলকে জরিমানা
News Banner

শেরপুরের নকলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত চারটি হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 46 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 113 টি

মন্তব্য করুন