Advertisement
বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নিজে অনুপস্থিত, হাজিরায় উপস্থিত! বন্ধুদের কার্ডে ফাঁকি

নিজে অনুপস্থিত, হাজিরায় উপস্থিত! বন্ধুদের কার্ডে ফাঁকি
News Banner

কলেজে আসছেন না, অথচ হাজিরা খাতায় ঠিকই উপস্থিত! নিজের পরিচয়পত্রের পাশাপাশি অনুপস্থিত বন্ধুদের আইডি কার্ড স্ক্যান করে ডিজিটাল হাজিরায় উপস্থিতি দেখানোর চেষ্টা করছেন শেরপুর সরকারি কলেজের কিছু শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজে তদারকির সময় এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়ার পর বিষয়টি সামনে আসে। পরে উদ্ধার করা হয় আরও বেশ কিছু পরিচয়পত্র।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শেরপুর সরকারি কলেজে চালু করা হয়েছে কিউআর কোডভিত্তিক ডিজিটাল হাজিরা পদ্ধতি। কলেজ থেকে সরবরাহ করা পরিচয়পত্রের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতি নেওয়া হয়। তবে এই ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু শিক্ষার্থী নিজেদের কার্ডের পাশাপাশি অনুপস্থিত বন্ধুদের কার্ডও স্ক্যান করছেন। ফলে কলেজে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় উপস্থিত হিসেবে গণ্য হচ্ছেন অনুপস্থিত শিক্ষার্থীরা।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একাদশ শ্রেণির ক্লাস চলাকালে ডিজিটাল হাজিরায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং শ্রেণিকক্ষে বাস্তবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে গরমিল দেখা যায়। পরে বিভিন্ন শ্রেণিকক্ষে তদারকি চালানো হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে নিজের কার্ডের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের একাধিক আইডি কার্ড পাওয়া যায়। পরবর্তী সময়ে আরও বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, এসব কার্ডের মালিক শিক্ষার্থীদের কেউ কেউ নিজেরা কলেজে উপস্থিত না থেকে বন্ধুদের কাছে পরিচয়পত্র পাঠিয়ে দিচ্ছেন। বন্ধুরা সেসব কার্ড স্ক্যান করে তাদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছেন। এতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ও ডিজিটাল হাজিরার মধ্যে গরমিল দেখে বিভিন্ন শ্রেণিকক্ষে যাচাই করা হয়। এ সময় এক শিক্ষার্থীর কাছে একাধিক আইডি কার্ড পাওয়া যায়। আরও বেশ কিছু কার্ড উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যাতে কলেজে স্মার্টফোন নিয়ে আসতে না পারে, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শেরপুর সরকারি কলেজকে ডিজিটালাইজড করার জন্য বহুমুখী প্রচেষ্টা চলমান রয়েছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরার পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি উপস্থিতি যাচাই ও তদারকি জোরদার করেছে কলেজ প্রশাসন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 58 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 113 টি

মন্তব্য করুন