Advertisement
শনিবার, 14 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক নয়ন

মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান, সম্পাদক নয়ন
News Banner

জামালপুরের মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে সভাপতি পদে মো. ইমরান মাহমুদ এবং সাধারণ সম্পাদক পদে রকিব হাসান নয়ন নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মেলান্দহের থানা মোড় এলাকায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত মো. ইমরান মাহমুদ দৈনিক ঢাকা টাইমস ও ডেইলি সানের জেলা প্রতিনিধি। সাধারণ সম্পাদক নির্বাচিত রকিব হাসান নয়ন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি মমিনুল ইসলাম (দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান রোমান (দৈনিক নয়া দিগন্ত) এবং কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম মিনহাজ (ভোরের কথা)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন মাসুদ রানা (বাণিজ্য প্রতিদিন), মো. রাশেদুল ইসলাম (বাংলাদেশ সমাচার), সাকিব আল হাসান নাহিদ (এনটিভি অনলাইন), আছাদুজ্জামান আছাদ (খোলা কাগজ) ও রাসেল রানা (আলোকিত সকাল)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 356 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 120 টি

মন্তব্য করুন