Advertisement
রবিবার, 27 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিলা নাগ ঈগল উদ্ধার ময়মনসিংহে নদী রক্ষায় ছাত্র-যুব সমাবেশ, দখল-দূষণমুক্ত করার দাবি নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: সীমান্তে ২০০ তালবীজ রোপণ শেরপুরে পর্যটন দিবসে উদ্বোধন হলো ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিসেবায় গতি-স্বচ্ছতা চান শেরপুরের ডিসি শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের ৩ দিনের প্রশিক্ষণ শুরু শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে আন্তর্জাতিক নদী দিবসে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান জাপানে উচ্চশিক্ষা ও চাকরি: শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবসে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবসে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান
News Banner

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরের নদ-নদী ও জলাভূমি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের কাছে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মো. মারুফুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্য কাজী মাসুম, মেহেদী হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু ও মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদ-নদী ও জলাশয়ের তীর ও প্রবাহপথ দখল, বর্জ্য ও দূষিত পানি নিক্ষেপ, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে নদী ও নদীনির্ভর পরিবেশ ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর ফলে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নদী শুধু পানির প্রবাহ নয়; এটি একটি অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই নদীর দখল ও দূষণ রোধের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি।

বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর জেলার নদ-নদী ও জলাভূমি রক্ষায় দখল ও দূষণ বন্ধ, অপরিকল্পিত স্থাপনা উচ্ছেদ, নদীর প্রবাহপথ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট আইন কার্যকরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

গ্রীন ভয়েসের নেতারা আশা প্রকাশ করেন, নদী ও জলাভূমি রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ শেরপুরের পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 115 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 191 টি

মন্তব্য করুন