Advertisement
রবিবার, 27 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত তিলা নাগ ঈগল উদ্ধার ময়মনসিংহে নদী রক্ষায় ছাত্র-যুব সমাবেশ, দখল-দূষণমুক্ত করার দাবি নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি: সীমান্তে ২০০ তালবীজ রোপণ শেরপুরে পর্যটন দিবসে উদ্বোধন হলো ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিসেবায় গতি-স্বচ্ছতা চান শেরপুরের ডিসি শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের ৩ দিনের প্রশিক্ষণ শুরু শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে আন্তর্জাতিক নদী দিবসে গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান জাপানে উচ্চশিক্ষা ও চাকরি: শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার

শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
News Banner

‘পর্যটন শান্তির সেতুবন্ধন’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরা, পর্যটন সম্পদ সংরক্ষণ এবং পর্যটনশিল্পের বিকাশে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ  পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জিপি খন্দকার রকিবুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শেরপুরের গারো পাহাড়, গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে জেলার পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা শেরপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রগুলোর যথাযথ প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 54 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 191 টি

মন্তব্য করুন